টক মিষ্টি ক্রিস্পি ফ্রাইড পানির
টক মিষ্টি ক্রিস্পি ফ্রাইড পানির
উপকরণ
১. স্লাইসেড পনির ১০টা
২. কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ
৩. তেতুল র চাটনি ( জল দিয়ে তেতুল র কাই বের করে নিতে হবে, তার মধ্যে ধনেপাতা,সামান্য চিনি, নুন, স্বাদমত, গুঁড়ো লঙ্কা মিশিয়ে নিতে হবে )
৪. বিস্কুটের গুঁড়ো
৫. সাদা তেল
৬. টক দই ২ টেবিল চামচ
৭. লঙ্কা গুঁড়ো ১/৪ চা চামচ
৮. স্যাফরন ফুড কালার ১ চিমটে
৯. নুন
১০. চিনি
১১. কসউরি মেথি ১ চা চামচ
পদ্ধতি
টক দই র মধ্যে নুন মিষ্টি, মধ্যে ফুড কালার, লঙ্কা গুঁড়ো, কসউরি মেথি নুন, মিষ্টি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। পনির স্লাইস গুলো ওতে ভিজিয়ে ওভারনাইট marinate করতে হবে।পনীর স্লাইস গুলো কে টুথপিক দিয়ে ফুটো করে নিতে হবে যাতে ভেতরে মসলা ঢোকে।
পনীর গুলো ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচার এ আনতে হবে। কর্নফ্লাওয়ার র মধ্যে জল দিয়ে একটা thick batter বানাতে হবে।
দুটো পনীর স্লাইস র মধ্যে তেঁতুলের চাটনি দিয়ে দিতে হবে। পনীর দুটো কর্নফ্লাওয়ার এ ভিজিয়ে বিসকুটের গুঁড়ো মাখিয়ে সাদা তেল এ deep fry করে পরিবেশন করতে হবে

Comments
Post a Comment