Posts

Showing posts from August, 2021

মুর্গ মালাই টিক্কা

Image
 মুর্গ মালাই টিক্কা উপকরণ চিকেন  100গ্রাম ডিম 2 টো  আলু দেদ্ধ 1 টা আদা 1/2 ইঞ্চি টুকরো রসুন 5/6 টা কুঁচনো মাখন 1চাচামচ  ধনেপাতা কুচি 1 টেবিল চামচ পুঁদিনা কুচি 1 টেবিল চামচ গোল মরিচ  1.5 চা চামচ লংকার গুঁড়ো 1 /2 চা চামচ কাঁচা লঙ্কা 1 টা নুন স্বাদমত  সাদা তেল 3 টেবিল চামচ টক দই 3 টেবিল চামচ মেয়নিস 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি -1 টা চ্যাট মসলা 1 চা চামচ তন্দুরি মসলা 1 চা chamoch কেচাপ 1 টেবিল চামচ  পদ্ধতি  আলু সেদ্ধ করে নিতে হবে, 1 টা ডিম সেদ্ধ করে নিতে হবে  চিকেন সেদ্ধ করে কুচি করে নিতে হবে, ডিম, চিকেন, আলু একসাথে মেখে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লংকা কুচি, 1 চা চামচ গোল মরিচ, লংকার গুঁড়ো, চ্যাট মসলা, তান্দুরি মসলা,ধোনে পাতা, পুঁদিনা পাতা দিতে হবে প্যান এ মাখন গরম করে তাতে রসুন কুচি  দিয়ে অল্প সাতলে নিতে হবে, তারপর সেটা চিকেন র মিক্সচার এ দিয়ে দিতে হবে, 2 টেবিল চামচ টক দই মিশ্রণ টি ভালো করে মেখে নিয়ে 3/4 ঘন্টা মারিনাট করতে হবে মিশ্রণ টা রুম টেম্পারেচার এ এনে তাতে নুন দিয়ে আরো একবার মেখে নিতে হবে 1টা ডিম ভেঙে তাতে নুন দিয়ে বীট...

চিকেন ফুটবল

Image
 চিকেন ফুটবল  উপকরণ বোনলেস চিকেন 200গ্রাম আদা 1 ইঞ্চি রসুন 7/8 টা কোয়া সোয়া সস 1 টেবিল চামচ ভিনিগার 1 টেবিল চামচ চীজ গ্রেটেড 2 টেবিল চামচ পাউরুটি 2 টো স্লাইসড চীজ  1 টা ছোট টুকরো টমেটো সস 1 টেবিল চামচ ধনেপাতা কুচি  2 টেবিল চামচ কাঁচা লংকা 2 টো সাদা তেল মিক্সড হর্বস 1 চা চামচ গোল মরিচ 1 চা চামচ নুন 1/2 চাচামচ মেয়নিস 1 টেবিল চামচ  প্রদ্ধতি চিকেন ভিনিগার এ 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে মিক্সি তে চিকেন, আদা, রসুন, দিধনেপাতা, সয়াসস, গ্রেটেড চীজ, গোল মরিচ, নুন একসাথে পেস্ট করে নিতে হবে এই পেস্ট টা 1 ঘন্টা   মরিনাট করতে হবে পাউরুটি গুলি সাইড কেটে ছোট ছোট টুকরো করতে হবে চীজ টা ছোট ছোট  টুকরো করে নিতে হবে হাতে তেল মেখে  চিকেন টা ছোট ছোট  কেটে নিতে হবে প্রতিটা অংশের মধ্যে একটা করে চীজ স্লাইস র অংশ দিয়ে গোল আঁকার এ গড়তে হবে গোল বল গুলোর চারিদিকে পাউরুটি টুকরো দিয়ে সাজিয়ে দিতে হবে এরপর এই বল গুলো তেল এ ভেজে নিতে হবে একটা বাটিতে মেয়নিস, টমেটো সস মিশিয়ে একটা ডিপ সস তৈরী করে নিতে হবে চিকেন ফুটবল গুলো ডিপ সস র সাথে পরিবেশন করতে হবে 

চিকেন মহারানী

Image
 চিকেন মহারানী উপকরণ চিকেন 300 গ্রাম টক দই 2 টেবিল চামচ ভিনিগার 1টেবিল চামচ আদা রসুন বাটা 1 টেবিল চামচ নুন স্বাদমত কসউরি মেথি 2 চা  চামচ গোলমরিচ 1 চা চামচ সাদা তেল 2 টেবিল চামচ পেঁয়াজ 3 কাঁচা লংকা 3 আদা  1 ইঞ্চি রসুন 5/6 কোয়া জিরে 1 চা চামচ ধোনে 1 চা চামচ মৌরি 1 চা chamoch ভেজানো আলমন্ড 10 টা কাজু 10 ta চরমগজ  1 চা চামচ উষ্ণ দুধ 1/2 কাপ চিনি 1 চা  চামচ  পদ্ধতি চিকেন ভালো করে ধুয়ে ভিনিগার এ ভিজিয়ে রাখতে হবে  30 মিনিট এরপর অতিরিক্ত ভিনিগার ফেলে দিয়ে, টক দই, আদা রসুন বাটা, গোলমরিচ, কসউরি মেথি 1 চামচ মাখিয়ে চিকেন টা 3 ঘন্টা  মরিনেট করতে হবে 1 টা পেঁয়াজ টা 5মিনিট জলে সেদ্ধ করে  নিয়ে তার সাথে কাঁচা লংকা, আদা, রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে বাকি দুটো পেঁয়াজ কুচি করে নিতে হবে  তেল গরম করে তার মধ্যে  পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে, পেঁয়াজ নরম হয়ে এলে তার মধ্যে  আদা রসুন পেঁয়াজ কাচালংকা র পেস্ট টা দিয়ে দিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে মসলা টা, এরপর মরিনেট করে রাখা মাংস টা দিয়েটার উপর মরিনেটমসলা, নুন, টা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিয়ে চা...

চিকেন পাকোড়া

Image
 চিকেন পাকোড়া উপকরণ  1. বোনলেস চিকেন 200গ্রাম 2. ভিনিগার 1 টেবিল চামচ 3. আদা রসুন বাটা 2 টেবিল চামচ 4. কাঁচা লংকা বাটা 2 টো 5. ধোনে পাতা কুচি 2 টেবিল চামচ 9. সোয়া সস 1 টেবিল চামচ 10. কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ 11. ময়দা 2 টেবিল চামচ 12. সাদা তেল 1/2 কাপ 13. গোলমরিচ 1 চা চামচ 14. নুন স্বাদ মতো 15. ডিম 1 টা  প্রদ্ধতি চিকেন ভিনিগার এ চিকেন মরিনাট করে রাখতে হবে 30 মিনিট. মরিনাটেড চিকেন র মধ্যে আদা রসুন বাটা, কাচালংকা বাটা, সোয়া সস, গোলমরিচ,1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে 3/4 ঘন্টা মারিনাট করতে হবে মারিনাট চিকেন রুম টেম্পারেচার এ এনে তার মধ্যে ধোনে পাতা কুচি, নুন যোগ করতে হবে ডিম টা ফেটিয়ে তার মধ্যে নুন ও গোলমরিচ দিয়ে মিশিয়ে নিতে হবে. করাই তে তেল গরম করতে হবে  একটি প্লেট এ ময়দা , কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে হবে  চিকেন ডিম এ চুবিয়ে, ময়দা, কর্নফ্লাওয়ার র মিশ্রনে মাখিয়ে গরম তেল এ ভেজে নিতে হবে

চীজ ভেজ ওটস চিল্লা

Image
 চীজ ভেজ ওটস চিল্লা উপকরণ 1. ওটস 1কাপ 2. স্লাইস চীজ  1 টা 3. চীজ কিউব 1টা 4. বিন্স(5/6 টা ),গাজর (1 ta), ক্যাপসিকাম( 1/2), পেঁয়াজ (1টা ), টমেটো  1 টা ছোট ছোট টুকরো করে নিতে হবে 5. নুন স্বাদ মতো 6. গোল মরিচ  1 চা চামচ 7. সাদা তেল 1 টেবিল চামচ 8. দই 2 টেবিল chamoch প্রদ্ধতি ওটস র মধ্যে দই এবং সব সবজি দিয়ে ভালো করে  মেখে নিতে হবে, তারপর ওর মধ্যে জল 1/3 কাপ দিয়ে ব্যাটের টা বানিয়ে তাতে নুন, গোলমরিচমিশিয়ে দিতে হবে চাটু গরম করে  তেল ব্রাশ করে ওটস মিশ্রণ টা দিয়ে ছড়িয়ে দিতে হবে, কিছুক্ষন পর উল্টে দিয়ে, মাঝে স্লাইস চীজ, র চীজ কিউব দিতে হবে চীজ মেল্ট হয়ে গেলে একটা সাইড ফোল্ড করে নামিয়ে নিতে হবে 

Tricolor sweet - Independence day special

Image
Recipe : https://www.youtube.com/watch?v=wPAeEAG184Q  

পুঁদিনা মালাই চিকেন কাবাব

Image
  পুঁদিনা মালাই চিকেন কাবাব উপকরণ 1. পুঁদিনা পাতা,1 আটি 2. ধনেপাতা 1 আটি 3. ফ্রেস ক্রিম 2 টেবিল চামচ 4. টক দই 2 টেবিল চামচ 5. মেয়নিস 2 টেবিল চামচ 6. আদা রসুন বাটা 2 টেবিল চামচ 7. বোনলেস চিকেন 200 গম 8. কাচালংকা 2 টো 9. গোল মরিচ 1 চা  চামচ 10. মিক্সড হর্বস  1 চা  চামচ 11. ভিনিগার 1 টেবিল চামচ 12. নুন আন্দাজ মতো 13. সাদা তেল 1 চা  চামচ 14. লেবু 1 টা 15. টমেটো, পেঁয়াজ 1 ta করে পদ্ধতি চিকেন টা প্রথমে ভিনিগার এ ভিজিয়ে রাখতে হবে  15 মিনিট একটা পাত্রে 1 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ ফ্রেস ক্রিম, 1 টেবিল চামচ  মেয়নিস,গোল মরিচ  মিশিয়ে নিতে হবে মিক্সি তে কিছুটা কুঁচনো  ধনেপাতা, পুঁদিনা পাতা, কাঁচা লঙ্কা, লেবুর রস,দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে প্রথম মিশ্রনের সাথে  দ্বিতীয় টা মিশিয়ে  নিয়ে তার মধ্যে চিকেন ভালো করে  মাখিয়ে নিতে হবে, টমেটো, পেঁয়াজ গোল গোল করে  কেটে এতে মিশিয়ে  নিতে হবে এবার এটা ফ্রিজ এ  3/4 ঘন্টা মেরিনেট করতে হবে ফ্রিজ থেকে বের করে  রুম টেম্পারেচার এ এলে তাতে নুন দিতে হবে মাই...