চিকেন ফুটবল
চিকেন ফুটবল
উপকরণ
বোনলেস চিকেন 200গ্রাম
আদা 1 ইঞ্চি
রসুন 7/8 টা কোয়া
সোয়া সস 1 টেবিল চামচ
ভিনিগার 1 টেবিল চামচ
চীজ গ্রেটেড 2 টেবিল চামচ
পাউরুটি 2 টো
স্লাইসড চীজ 1 টা ছোট টুকরো
টমেটো সস 1 টেবিল চামচ
ধনেপাতা কুচি 2 টেবিল চামচ
কাঁচা লংকা 2 টো
সাদা তেল
মিক্সড হর্বস 1 চা চামচ
গোল মরিচ 1 চা চামচ
নুন 1/2 চাচামচ
মেয়নিস 1 টেবিল চামচ
প্রদ্ধতি
চিকেন ভিনিগার এ 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে মিক্সি তে চিকেন, আদা, রসুন, দিধনেপাতা, সয়াসস, গ্রেটেড চীজ, গোল মরিচ, নুন একসাথে পেস্ট করে নিতে হবে
এই পেস্ট টা 1 ঘন্টা মরিনাট করতে হবে
পাউরুটি গুলি সাইড কেটে ছোট ছোট টুকরো করতে হবে
চীজ টা ছোট ছোট টুকরো করে নিতে হবে
হাতে তেল মেখে চিকেন টা ছোট ছোট কেটে নিতে হবে প্রতিটা অংশের মধ্যে একটা করে চীজ স্লাইস র অংশ দিয়ে গোল আঁকার এ গড়তে হবে
গোল বল গুলোর চারিদিকে পাউরুটি টুকরো দিয়ে সাজিয়ে দিতে হবে
এরপর এই বল গুলো তেল এ ভেজে নিতে হবে
একটা বাটিতে মেয়নিস, টমেটো সস মিশিয়ে একটা ডিপ সস তৈরী করে নিতে হবে
চিকেন ফুটবল গুলো ডিপ সস র সাথে পরিবেশন করতে হবে

Comments
Post a Comment