বেকড নলেন সন্দেশ
বেকড নলেন সন্দেশ উপকরণ :- ১. নলেন গুড় ১কাপ ২. ফুল ক্রিম মিল্ক -২ ৩. টক দই -২০০ গ্রাম ৪. ভিনেগার ১ চা চামচ ৫. ঘি ৪ চামচ ৬. ড্রাই ফ্রুইটস ৭. কেন্ডেন্সড মিল্ক -৪ টেবিল চামচ ৮. গুঁড়ো দুধ -৩ চামচ প্রণালী :- দুধ জাল দিতে হবে, দুধ টা ফুটে উঠলে ওর মধ্যে দই দিয়ে নাড়তে হবে, আঁচ কমিয়ে রাখতে হবে, ভিনেগার দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। ছানা টা আলাদা হয়ে গেলে ওটা ছেঁকে একটা ন্যাকড়া তে বেঁধে আধ ঘন্টা ঝুলিয়ে রাখতে হবে। করাই তে ঘি দিয়ে নলেন গুড় টা ঢেলে দিতে হবে, তার উপর জল ঝরানো ছানা টা ঢেলে দিয়ে, মিশিয়ে নিতে হবে, এর মধ্যে কেন্ডেন্সড মিল্ক দিয়ে তার উপর গুঁড়ো দুধ ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। করাই থেকে নামিয়ে preheat করা মাইক্রোওয়েভ এ ৫ মিনিট bake করে নিতে হবে ২০০ ডিগ্রী তে। উপরে ড্রাই ফ্রুটস ছড়িয়ে, কেটে পরিবেশন করতে হবে