চিকেন কীমা দিয়ে পটোলের দোলমা
চিকেন কীমা দিয়ে পটোলের দোলমা
উপকরণ
১. চিকেন কীমা ১০০ গ্রাম
২. পটল ৫ টা
৩. রসুন বাটা ১ টেবিল চামচ
৫. আদা বাটা ১ টেবিল চামচ
৬. টমেটো purie ১/২ কাপ
৭. পেঁয়াজ কুচি ১ টা
৮. Mayonese ১ চাচামচ
৯. ক্রিম ১ টেবিল চামচ
১০. গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ
১২. কাঁচা লঙ্কা ২ টো
১৩. গুঁড়ো লঙ্কা ১/২ চা চামচ
১৪. নুন
১৫. হলুদ
১৬. সাদা তেল ২ চা চামচ
১৭. সর্ষের তেল ৪ টেবিল চামচ
প্রণালী
করাই তে তেল দিয়ে তার মধ্যে, ১ চা চামচ রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে নেড়ে, চিকেন কীমা দিতে হবে, এর পর ফ্রেশ ক্রিম, নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে কষাতে হবে, এর মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে নিতে হবে।
পটল গুলো ভেতর টা পরিষ্কার করে, খোসা ছাড়িয়ে,তেলে এ ভেজে নিতে হবে। পটোলের পেটের ভেতর পুর ভোরে নিতে হবে।
তেল এ পেঁয়াজ ভেজে, আদা রসুন বাটা, টমেটো purie, নুন, হলুদ, লংকার গুঁড়ো কষিয়ে নিতে হবে। ভাজা পুর ভরা পটল দিয়ে, এপিঠ ওপিঠ করে, অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। মিনিট ১৫ পর ঢাকা খুলে রো কিছুক্ষন অল্প আঁচে রেখে নামিয়ে নিতে হবে।

Comments
Post a Comment