পনীর কোফতা কারি
উপকরণ
১. পনীর ২০০ গ্রাম
২. ময়দা ৪ টেবিল চামচ
৩. কর্নফ্লাওয়ার ৪ টেবিল চামচ
৪. বিস্কুট র গুঁড়ো ২ টেবিল চামচ
৫. ঘি ২ টেবিল চামচ
৬. ড্রাই ফ্রুটস - ১০ টা কাজু, ৫/৬ টা কিসমিস, ৮- আলমন্ড
৭. মাখন -৩ টেবিল চামচ
৮. ধনেপাতা
৯. কাঁচা লঙ্কা
১০. ভাজা মসলা গুঁড়ো -১ টেবিল চামচ
১১. গোলমরিচ গুঁড়ো -১ চা চামচ
১২. কাজু পোস্ত চারমগজ বাটা ২ টেবিল চামচ
১৩. নুন স্বাদমত
১৪. শুকনো লঙ্কা -১ টা
১৫. সাদা তেল
পদ্ধতি
পনীর টা গুঁড়ো করে নিতে হবে, তার মধ্যে, নুন, ড্রাই ফ্রুটস, ঘি,ময়দা -২ টেবিল চামচ, ব্রেডক্রাম্বস একসাথে মেখে নিতে হবে। ২ হাতের সাহায্যে কয়েকটা ছোট ছোট বল তৈরী করে নিতে হবে।২ চামচ কর্নফ্লাওয়ার র ২ চামচ ময়দা একসাথে মিশিয়ে নিতে হবে।২ চামচ কর্নফ্লাওয়ার র মধ্যে অল্প জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে।
পনীর র বল গুলো ময়দা তে কোট করে, কর্নফ্লাওয়ার এ ডুবিয়ে ভেজে নিতে হবে সাদা তেল এ।
করাই এ মাখন গ্রো করে শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে, তারপর কাজু, পোস্ত, চারমগজ পেস্ট দিয়ে ভালো করে কষাতে হবে, সামান্য জল দিয়ে ফুটতে দিতে হবে, এর মধ্যে ভাজা মসলা গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে কিছুক্ষন ফুটিয়ে তারপর ভাজা বল গুলো দিয়ে দিতে হবে। পরিবেশন করার আগে একটু ধনেপাতা র কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিতে হবে।

Comments
Post a Comment