চিকেন মহারানী
চিকেন মহারানী
উপকরণ
চিকেন 300 গ্রাম
টক দই 2 টেবিল চামচ
ভিনিগার 1টেবিল চামচ
আদা রসুন বাটা 1 টেবিল চামচ
নুন স্বাদমত
কসউরি মেথি 2 চা চামচ
গোলমরিচ 1 চা চামচ
সাদা তেল 2 টেবিল চামচ
পেঁয়াজ 3
কাঁচা লংকা 3
আদা 1 ইঞ্চি
রসুন 5/6 কোয়া
জিরে 1 চা চামচ
ধোনে 1 চা চামচ
মৌরি 1 চা chamoch
ভেজানো আলমন্ড 10 টা
কাজু 10 ta
চরমগজ 1 চা চামচ
উষ্ণ দুধ 1/2 কাপ
চিনি 1 চা চামচ
পদ্ধতি
চিকেন ভালো করে ধুয়ে ভিনিগার এ ভিজিয়ে রাখতে হবে 30 মিনিট
এরপর অতিরিক্ত ভিনিগার ফেলে দিয়ে, টক দই, আদা রসুন বাটা, গোলমরিচ, কসউরি মেথি 1 চামচ মাখিয়ে চিকেন টা 3 ঘন্টা মরিনেট করতে হবে
1 টা পেঁয়াজ টা 5মিনিট জলে সেদ্ধ করে নিয়ে তার সাথে কাঁচা লংকা, আদা, রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে
বাকি দুটো পেঁয়াজ কুচি করে নিতে হবে
তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে, পেঁয়াজ নরম হয়ে এলে তার মধ্যে আদা রসুন পেঁয়াজ কাচালংকা র পেস্ট টা দিয়ে দিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে মসলা টা, এরপর মরিনেট করে রাখা মাংস টা দিয়েটার উপর মরিনেটমসলা, নুন, টা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিয়ে চাপা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে
একটা চাটু তে জিরে ধোনে, মৌরি একটু গরম করে তার একটা গুঁড়ো বানিয়ে নিতে হবে মিক্সার এ
করাই র ঢাকনা খুলে তাতে অর্ধেক টা মসলা দিয়ে ভালো করে কষাতে হবে, আরো কিছুক্ষন চাপা দিয়ে ভালো করে রান্না হতে দিতে হবে
একটা পেস্ট বানাতে হবে দুধ, কাজু, আলমন্ড, চরমগজ দিয়ে
এই মিশ্রন্তী চিকেন এ দিয়ে, 1কাপ গরম জল দিয়ে, সামান্য মিষ্টি, নুন দিয়ে কম আঁচে আবার ও চিকেন টা ঢাকা দিয়ে 5/7 মিনিট রান্না করতে হবে
নামানোর আগে বাকি ভাজা মসলা, কসউরি মেথি দিয়ে ভালো করে মিশিকে নিয়ে নামিয়ে ফেলতে হবে

Comments
Post a Comment