পুঁদিনা মালাই চিকেন কাবাব

 

পুঁদিনা মালাই চিকেন কাবাব
উপকরণ
1. পুঁদিনা পাতা,1 আটি
2. ধনেপাতা 1 আটি
3. ফ্রেস ক্রিম 2 টেবিল চামচ
4. টক দই 2 টেবিল চামচ
5. মেয়নিস 2 টেবিল চামচ
6. আদা রসুন বাটা 2 টেবিল চামচ
7. বোনলেস চিকেন 200 গম
8. কাচালংকা 2 টো
9. গোল মরিচ 1 চা  চামচ
10. মিক্সড হর্বস  1 চা  চামচ
11. ভিনিগার 1 টেবিল চামচ
12. নুন আন্দাজ মতো
13. সাদা তেল 1 চা  চামচ
14. লেবু 1 টা
15. টমেটো, পেঁয়াজ 1 ta করে

পদ্ধতি
চিকেন টা প্রথমে ভিনিগার এ ভিজিয়ে রাখতে হবে  15 মিনিট
একটা পাত্রে 1 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ ফ্রেস ক্রিম, 1 টেবিল চামচ  মেয়নিস,গোল মরিচ  মিশিয়ে নিতে হবে
মিক্সি তে কিছুটা কুঁচনো  ধনেপাতা, পুঁদিনা পাতা, কাঁচা লঙ্কা, লেবুর রস,দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে
প্রথম মিশ্রনের সাথে  দ্বিতীয় টা মিশিয়ে  নিয়ে তার মধ্যে চিকেন ভালো করে  মাখিয়ে নিতে হবে, টমেটো, পেঁয়াজ গোল গোল করে  কেটে এতে মিশিয়ে  নিতে হবে
এবার এটা ফ্রিজ এ  3/4 ঘন্টা মেরিনেট করতে হবে
ফ্রিজ থেকে বের করে  রুম টেম্পারেচার এ এলে তাতে নুন দিতে হবে
মাইক্রোওয়েভ টা 200 ডিগ্রী তে 5 মিনিট  প্রি হিট করতে হবে, তারপর উডেন  স্টিক এ প্রথমে  টমেটো তারপর চিকেন, তারপর পেঁয়াজ এইভাবে সাজাতে হবে, মেরিনেট মসলা  চিকেন র গায়ে মাখিয়ে, সাদা তেল ব্রাশ করে দিতে হবে
কনভেকশন এ 15 মিনিট 180 ডিগ্রী তে  বেক করতে হবে
15 মিনিট পর কাঠি টা অন্য দিকে ঘুরিয়ে  আরও একটা দিক 10 মিনিট ডিগ্রী তে  বেক করতে হবে
একটা পাত্রে 1 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ ফ্রেস ক্রিম, 1 টেবিল চামচ  মেয়নিস মিশিয়ে,মিক্সড হর্বস দিয়ে চিকেন টা সার্ভে করতে  হবে, সঙ্গে পুঁদিনা পাতা



Comments

Popular posts from this blog

Egg cutlet

Chicken Donuts

Mutton keema momo