মুর্গ মালাই টিক্কা
মুর্গ মালাই টিক্কা
উপকরণ
চিকেন 100গ্রাম
ডিম 2 টো
আলু দেদ্ধ 1 টা
আদা 1/2 ইঞ্চি টুকরো
রসুন 5/6 টা কুঁচনো
মাখন 1চাচামচ
ধনেপাতা কুচি 1 টেবিল চামচ
পুঁদিনা কুচি 1 টেবিল চামচ
গোল মরিচ 1.5 চা চামচ
লংকার গুঁড়ো 1 /2 চা চামচ
কাঁচা লঙ্কা 1 টা
নুন স্বাদমত
সাদা তেল 3 টেবিল চামচ
টক দই 3 টেবিল চামচ
মেয়নিস 1 টেবিল চামচ
পেঁয়াজ কুচি -1 টা
চ্যাট মসলা 1 চা চামচ
তন্দুরি মসলা 1 চা chamoch
কেচাপ 1 টেবিল চামচ
পদ্ধতি
আলু সেদ্ধ করে নিতে হবে, 1 টা ডিম সেদ্ধ করে নিতে হবে চিকেন সেদ্ধ করে কুচি করে নিতে হবে, ডিম, চিকেন, আলু একসাথে মেখে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লংকা কুচি, 1 চা চামচ গোল মরিচ, লংকার গুঁড়ো, চ্যাট মসলা, তান্দুরি মসলা,ধোনে পাতা, পুঁদিনা পাতা দিতে হবে
প্যান এ মাখন গরম করে তাতে রসুন কুচি দিয়ে অল্প সাতলে নিতে হবে, তারপর সেটা চিকেন র মিক্সচার এ দিয়ে দিতে হবে, 2 টেবিল চামচ টক দই মিশ্রণ টি ভালো করে মেখে নিয়ে 3/4 ঘন্টা মারিনাট করতে হবে
মিশ্রণ টা রুম টেম্পারেচার এ এনে তাতে নুন দিয়ে আরো একবার মেখে নিতে হবে
1টা ডিম ভেঙে তাতে নুন দিয়ে বীট করে নিতে হবে
তারপর দুই হাতের সাহায্যে টিক্কার মতো আকৃতি দিতে হবে তারপর ডিম এ চুবিয়ে ভেজে নিতে হবে
ডিপ সস র জন্য একটা পাত্রে দই, মেয়নিস, গোল মরিচ তার মধ্যে কেচাপ ভালো করে মিশিয়ে নিতে হবে
একসাথে পরিবেশন করুন

Comments
Post a Comment